কেকেআরের জন্য শতভাগ ঢেলে দেবো : হরভজন
২৪ এপ্রিল, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন

  

কেকেআরের জন্য শতভাগ ঢেলে দেবো : হরভজন

নিউজরুম
১৯-০২-২০২১ ০৩:২২ অপরাহ্ন
কেকেআরের জন্য শতভাগ ঢেলে দেবো : হরভজন

মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সুপার কিংস হয়ে নাইট রাইডার্স। ১৪ বছরের আইপিএলে হরভজন সিংয়ের জার্নি পথ এটাই। বৃহস্পতিবার ১৪তম আইপিএল নিলামে ভারতীয় দলের সাবেক অফ-স্পিনারকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়েই এখন মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ভাজ্জি। শাহরুখ খানের দলের জন্য নিজেকে শতভাগ ঢেলে দিতে রাজি এই স্পিনার।

হরভজন মানেই ছিলেন যেন মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিনার। টানা ১০টি বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। এরপর মুম্বাইয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে পাড়ি জমিয়েছিলেন তিনি।

২০১৮ নিলামে ভাজ্জিকে ২ কোটি রুপিতে কিনেছিল চেন্নাই সুপার কিংস; কিন্তু দুই বছর সুপার কিংসের হয়ে সফল পারফর্ম করার পর ২০২০ সালেও আইপিএলের দলে ছিলেন ভাজ্জি; কিন্তু করোনার কারণে আরব আমিরাতের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই অফ-স্পিনার।

এরপর চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে এবারের নিলামে নিজের ভিত্তিমূল্য দুই কোটি রুপি রেখেছিলেন হরভজন। নিলাম থেকে কেকেআর হরভজনকে তার ভিত্তিমূল্যেই কিনে নেয়।

ভাজ্জিকে নেওয়ায় নিসন্দেহে নাইটদের বোলিং শক্তি বাড়বে। কেকেআর থিঙ্কট্যাঙ্করা তাকে কেনার পর সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি লেখেন, ‘বেগুনি এবং সোনালি রঙয়ের জার্সি পরে আরেকটি শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছি। আমাকে নেয়ার জন্য আপনাদের (কেকেআর) ধন্যবাদ। অবশ্যই আমি সব সময় নিজেকে শতভাগ উজাড় করে দিয়ে খেলবো। খুব শিগগিরই দেখা হচ্ছে।’

জাতীয় দলের জার্সিতে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালে টেস্টে হ্যাটট্রিক করার পর কলকাতার সঙ্গে তার যে অন্য সম্পর্ক তৈরি হয়েছে, তাও মনে করিয়ে দেন ভাজ্জি। এবার তাই আইপিএলে কলকাতার দলের হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন হরভজন।

এ নিয়ে আইপিএলে তিনটি দলের হয়ে মাঠে নামবেন হরভজন। এখনও পর্যন্ত আইপিএলে দেড়শোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে সব মিলিয়ে খেলেছেন ১৬০টি ম্যাচ। উইকেট নিয়েছেন ১৫০টি। এর মধ্যে দু’বার রয়েছে চারটি করে উইকেট। ব্যাট হাতেও যথেষ্ট সফল। একটি হাফ-সেঞ্চুরিও রয়েছে ভাজ্জির ঝুলিতে। স্ট্রাইক-রেট ১৩৮.১৭।


নিউজরুম ১৯-০২-২০২১ ০৩:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 379 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com