শিরোনামঃ
নিউজরুম ১৭-০২-২০২১ ১১:৫৪ পূর্বাহ্ন |
বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে আল জাজিরার সামিসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক। এখনো মামলা গ্রহণের বিষয়ে শুনানি হয়নি।
মামলার বাদী মশিউর মালেক এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ, যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যান, শায়ের জুলকার নাইন ওরফে সামি এবং নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল।
বিস্তারিত আসছে...
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com