এক ম্যাচে ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের হ্যাটট্রিক
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:৪৬ অপরাহ্ন

  

এক ম্যাচে ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের হ্যাটট্রিক

নিউজরুম
১৬-০২-২০২১ ১০:১১ অপরাহ্ন
এক ম্যাচে ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের হ্যাটট্রিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৪৯তম ম্যাচ উপহার দিল দুটি হ্যাটট্রিক। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন সিলভা রবিনহো ও আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা।

এই দুই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে বসুন্ধরা কিংস জিতেছে ৬-১ গোলে। আরামবাগ ক্রীড়া সংঘের গোলটি করেছেন তরুণ ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাস। প্রথমার্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে কিংস দ্বিতীয়ার্ধে করে আরও ৩ গোল।

তৃতীয় ম্যাচে রাউল অস্কারের গোলে এগিয়ে যায় কিংস। ১৮ মিনিটে উচ্ছ্বাসের গোলে সমতায় ফেরে আরামবাগ। ওই একবারই আরামবাগ উচ্ছ্বাস করতে পেরেছে। বাকি সময় কেটেছে কিংসের খেলোয়াড়দের গোলের উৎসবে।

৩২ ও ৪২ মিনিটে ব্রাজিলের রবিনহো গোল করে ব্যবধান ৩-১ করে দেন। ৬৫ মিনিটে ৪-১ করেন রাউল অস্কার বেসেরা। শেষ দুই গোল ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ফুটবলারের হ্যাটট্রিক পূরণের। ৭৪ মিনিটে রাউল অস্কার বেসেরা এবং ৭৭ মিনিটে রবিনহো নিজেদের হ্যাটট্রিক পূরণ করেন।

চলতি প্রিমিয়ার লিগে এ নিয়ে চারটি হ্যাটট্রিক হলো। আগের দুটি করেছিলেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে ও শেখ রাসেল ক্রীড়া চক্রের নাইজেরিয়ান ফরোয়ার্ড অবি মনেকে। আগের দুই হ্যাটট্রিকও হয়েছিল আরামবাগের বিপক্ষে।

আগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ড্র করা বসুন্ধরা কিংস এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করলো। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা।


নিউজরুম ১৬-০২-২০২১ ১০:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 289 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com