শিরোনামঃ
নিউজরুম ১৬-০২-২০২১ ১০:১১ অপরাহ্ন |
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বেসরকারি একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়।
জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে তার শ্বাসকষ্ট শুরু হয় আমিরুল আলম মিলনের। একসময় তার ডায়েবেটিসও বেড়ে যায়। পরে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। দুপরে মোরেলগঞ্জ আজিজ মেমোরিয়াল মাধ্যামিক বিদ্যালয় মাঠ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদ্দেশে যাত্রা করে হেলিকপ্টারটি।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘সংসদ সদস্য মহোদয় শ্বাসকষ্ট অনুভব করেছিলেন। বিষয়টি ক্রমশ জটিল হতে পারে ভেবে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com