আলো ছড়াতে চুক্তি করলেন পূর্ণিমা
২৬ এপ্রিল, ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন

  

আলো ছড়াতে চুক্তি করলেন পূর্ণিমা

নিউজরুম
১৬-০২-২০২১ ০৫:৪৮ অপরাহ্ন
আলো ছড়াতে চুক্তি করলেন পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা এবার আসছেন নতুন মিশন নিয়ে। উপস্থাপক হিসেবে শুরু করতে যাচ্ছেন একটি সেলিব্রিটি শো নিয়ে। এর নাম ‘পূর্ণিমার আলো’। মমতাজ হারবাল প্রোডাক্টসের সহযোগিতায় অনুষ্ঠানটি নির্মাণ করবে দেশ টিভি।

এই অনুষ্ঠান উপলক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হলো পূর্ণিমার সঙ্গে দেশ টিভি ও মমতাজ হারবালের। আজ রজধানীর কাওরান বাজারের রেইনি রুফ রেস্তোরায় অনুষ্ঠানটি হয়েছে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ টিভির পরিচালক তারিক সুজাত, চিত্রনায়িকা পূর্ণিমা এবং মমতাজ হারবালের মহা-ব্যবস্থাপক জনাব আবদুস সাত্তার।

সেখানে জানানো হয়েছে, অনুষ্ঠানটির ৫২ পর্বে প্রচার হবে। চিত্রনায়ক ফেরদৌস এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে পূর্ণিমাকে উপস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেবেন। পরবর্তীতে দেশের নানা অঙ্গনের তারকারা হাজির হবেন পূর্ণিমার অতিথি হিসেবে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘উপস্থাপন খুবই জটিল একটি শিল্প। আমি খুব এনজয় করি। এর আগেও সেলিব্রিটি শো উপস্থাপনা করেছি। এবার কতোটা নতুনত্ব আনতে পারবো জানি না। তবে চেষ্টা করবো আমি।’

ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানটি আগামী ৬ মার্চ থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচারিত হবে।


নিউজরুম ১৬-০২-২০২১ ০৫:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com