জামালে থামলো কিংসের জয়রথ
২৪ এপ্রিল, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

  

জামালে থামলো কিংসের জয়রথ

নিউজরুম
১৩-০২-২০২১ ০৭:২৪ অপরাহ্ন
জামালে থামলো কিংসের জয়রথ

টানা ৭ জয়ের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারালো বসুন্ধরা কিংস। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ চ্যাম্পিয়ন কিংসের জয়রথ থামালো তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্য।

তবে প্রথম হারটা দেখে ফেলতো বসুন্ধরা কিংস। ৮৮ মিনিটে রেফারি জালালের বিতর্কিত এক বাঁশি নিয়ে প্রশ্ন তোলেন শেখ জামালের কোচ এবং অফিসিয়ালরা।

শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে বল জালে পাঠালেও তার বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজান রেফারি জালাল উদ্দিন। তাকে বাধা দিতে আসা তপু বর্মন ওমর জোবের সঙ্গে থাক্কা খেয়ে পড়ে যান বলে দাবি শেখ জামালের কর্মকর্তাদের।

ম্যাচের পর ক্ষুব্ধ হয়ে শেখ জামালের কোচ, ম্যানেজার ও কর্মকর্তারা প্রেসবক্সে এসে তাৎক্ষণিক ব্রিফিং করে বাফুফের দৃষ্টি আকর্ষণ করেন। তারা অভিযোগ করেন, আগের ম্যাচে তাদের এক খেলোয়াড়রকে লালকার্ড দেখানো এবং এ ম্যাচে গোল বাতিল সবই উদ্দেশ্যমূলক।

৭ জয় এবং এক ড্রয়ে বসুন্ধরা কিংস ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। পরপর দুই ম্যাচ ড্র হওয়ায় শেখ জামাল পিছিয়ে পড়লো আরেক ধাপ। জিতলে তারা উঠে যেতো টেবিলের দ্বিতীয় স্থানে। ড্র করে টেবিলের তৃতীয় স্থানে তারা।


নিউজরুম ১৩-০২-২০২১ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 251 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com