শিরোনামঃ
নিউজরুম ১৩-০২-২০২১ ১২:৫০ অপরাহ্ন |
বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেবব্রুয়ারি। ভালোবাসার জন্য একটা যেন আলাদা দিন। চোখে মায়ার কাজল মেখে দুরু দুরু বুকে ভালোবাসা প্রকাশের মধুরতম দিন। শুভ্র সকাল, রূপালী দুপুর আর মায়াবী রাত-আজকের পুরো সময়টা কেবলই ভালোবাসার তুলিতে আকা একটা রঙিন ক্যানভাস।
সেই চিরন্তন ভালোবাসার অনুভুতি নিয়ে এটিএন বাংলায় প্রচার করা হবে ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার গল্প’।
অনুষ্ঠানে অংশ নেবেন এই সময়ের জনপ্রিয় তারকা দম্পতি। এই তারকা দম্পতির একজন নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ আর একজন অভিনেতা ফারুক সোবহান নাঈম। এই জনপ্রিয় তারকা দম্পতির আলাপচারিতায় উঠে এসেছে তাদের প্রেম ও বিয়ের অনেক অজানা গল্প।
শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।
অনুষ্ঠানটি প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ২০মিনিটে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com