শিরোনামঃ
নিউজরুম ১২-০২-২০২১ ০৮:৪১ অপরাহ্ন |
ভারতের তামিলনাড়ুর একটি বেসরকারি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। খবর এনডিটিভি।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তামিলনাড়ুর বিরুধুনগর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে।
পুলিশ জানিয়েছে, আতশবাজি তৈরির জন্য কিছু রাসায়নিকের মিশ্রণের সময় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি বলছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com