মুম্বাইয়ে চিত্রায়িত ব্যয়বহুল গানের ভিডিও নিয়ে আসছেন টিনা রাসেল
২৬ এপ্রিল, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

  

মুম্বাইয়ে চিত্রায়িত ব্যয়বহুল গানের ভিডিও নিয়ে আসছেন টিনা রাসেল

নিউজরুম
১০-০২-২০২১ ০৩:৫৮ অপরাহ্ন
মুম্বাইয়ে চিত্রায়িত ব্যয়বহুল গানের ভিডিও নিয়ে আসছেন টিনা রাসেল

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে টিনা রাসেলের বিশেষ গানচিত্র ‘পারবো না’। মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে ব্যয়বহুল এই গানচিত্রটি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি। গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউডের বিপ্লব মজুমদার।

টিনা রাসেল জানান, গানটির শুটিং হয়েছে টানা ৩ দিন। ভারতের লোনাভালা, মহাবলেশ্বর ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন দর্শককে মুগ্ধ করবে।

টিনা রাসেল বলেন, ‘গানটির কথা-সুর যেমন সমৃদ্ধ, এর ভিডিওটাও সেই মাপে তৈরি হয়েছে। বড় ক্যানভাসের এই গানটিতে মডেল হয়েছি আমি নিজেই। মেলোডিয়াস রিদমিক ঘরানার গান। আমার মনে হয়, ভালোবাসা দিবসের জন্য এটা সেরা উপহার হয়ে থাকবে প্রেমিক-প্রেমিকাদের জন্য।’

গানচিত্রটি উন্মুক্ত হবে টিনা রাসেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়।

টিনা রাসেল সর্বশেষ প্রশংসিত হন বছরের শেষদিন ‘চোখের ভেতর’ শিরোনামে একটি গান প্রকাশ করে।


নিউজরুম ১০-০২-২০২১ ০৩:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 292 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com