শেষদিনের প্রথম ঘণ্টায় চোখ ওয়েস্ট ইন্ডিজের
২৬ এপ্রিল, ২০২৬ ০২:২৮ অপরাহ্ন

  

শেষদিনের প্রথম ঘণ্টায় চোখ ওয়েস্ট ইন্ডিজের

নিউজরুম
০৬-০২-২০২১ ১১:২৩ অপরাহ্ন
শেষদিনের প্রথম ঘণ্টায় চোখ ওয়েস্ট ইন্ডিজের

 

চট্টগ্রাম টেস্টের বাকি আর মাত্র একদিন। চারদিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়েই রয়েছে বাংলাদেশ দল। কেননা ম্যাচের শেষদিন ক্যারিবীয়দের করতে হবে আরও ২৮৫ রান, হাতে আছে ৭টি উইকেট। অর্থাৎ সারাদিনে ৭ উইকেট নিতে পারলেই ম্যাচ জিতে যাবে স্বাগতিক বাংলাদেশ।

প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ৩৯০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড রয়েছে মাত্র পাঁচটি। সবশেষ ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৩৯১ রান তাড়া করে ম্যাচ জিতেছিল। শ্রীলঙ্কা। আর বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নিউজিল্যান্ডের। ২০০৮ সালে চট্টগ্রামের মাঠেই তারা ৩১৭ রান করে জিতেছিল।

ফলে রোববার ওয়েস্ট ইন্ডিজের জন্য কাজটা বেশ কঠিনই বটে। তবে আশা হারাচ্ছে না ক্যারিবীয়রা। শনিবার দিনের শেষদিকে কোনো উইকেট না হারিয়ে ১৫.৪ ওভার কাটিয়ে দিয়েছেন কাইল মায়ারস ও এনক্রুমাহ বোনার। তাদের জুটিতে এরই মধ্যে এসেছে ৫১ রান। বোনার ১৫ ও মায়ারস ৩৭ রানে অপরাজিত রয়েছেন।

ম্যাচের শেষদিক এ দুজনের দিকেই তাকিয়ে ক্যারিবীয়রা। তারা যদি প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারেন, তাহলে সেশন বাই সেশন খেলে এগুনোর পরিকল্পনা জানিয়েছেন দলের অফস্পিনার রাকিম কর্নওয়াল।

চতুর্থ দিনের খেলা শেষে তিনি বলেন, ‘আমাদের এখন উইকেটে দুইজন সেট ব্যাটসম্যান আছে। তাদের আগামীকাল ভালো শুরু করতে হবে। নিঃসন্দেহে প্রথম ঘণ্টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেখান থেকেই আমাদের নিয়ন্ত্রণ নিতে হবে। প্রথম ঘণ্টা পার করার পর সেশন বাই সেশন খেলতে হবে এবং দেখতে হবে কতদূর যাওয়া যায়।’

তবে কর্নওয়াল নিজেই অবশ্য জানেন যে ম্যাচের শেষদিন ব্যাটিং একদমই সহজ হবে না। তাই তো পরক্ষণে বলে ওঠেন, ‘আমার মনে হয় না এ উইকেটে পঞ্চম দিনে ব্যাটিং করা সহজ কাজ হবে।’

নিজের বোলিংয়ের পরিকল্পনা জানিয়ে কর্নওয়াল বলেছেন, ‘ব্যাটসম্যানদের দুর্বলতা দেখতে হবে আমার। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ফুল লেন্থে বল করা যায়। কারণ শর্ট বল করলে রান নেয়া সহজ। তাই ব্যাটসম্যানদের সামনের পায়ে আনার চেষ্টা করেছি।’


নিউজরুম ০৬-০২-২০২১ ১১:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 285 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com