এগার গোলের দুই ম্যাচে দুই বাংলাদেশি
২৪ এপ্রিল, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

  

এগার গোলের দুই ম্যাচে দুই বাংলাদেশি

নিউজরুম
০৬-০২-২০২১ ১১:২৩ অপরাহ্ন
এগার গোলের দুই ম্যাচে দুই বাংলাদেশি

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের একটি করে ম্যাচ ছিল শনিবার। দুই ম্যাচে গোল হয়েছে ১১ টি, যার মধ্যে ৯ টিই করেছেন বিদেশিরা।

এখন পর্যন্ত হওয়া ম্যাচগুলোতে যথারীতি বিদেশিদের দাপট। শীর্ষ ১০ গোলদাতার মধ্যে নেই কোনো স্থানীয় ফুটবলার। জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে’র জন্য যা মোটেও ভালো খবর নয়। বিদেশিদের দাপটের মধ্যে স্থানীয়রা মাঝে-মধ্যে দুর্দান্ত গোল করে বাহবা কুড়াচ্ছেন। তবে কোনো ধারাবাহিকতা নেই। জাতীয় দলের ফরোয়ার্ডরা হতাশ করেই যাচ্ছেন।

শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শকরা স্থানীয়দের গোল না দেখলেও দেখেছেন মুন্সিগঞ্জের দর্শকরা। প্রিমিয়ার লিগের নতুন ওই ভেন্যুতে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-২ গোলে হারিয়েছে সাইফ স্পোটিং ক্লাব। ৫ গোলের ম্যাচে দুইবার গোল উদযাপন করেছেন দুই দলের দুই স্থানীয় ফুটবলার।

৬ মিনিটে সাইফ এগিয়ে যায় নাইজেরিয়ান কেনেথের গোলে। দুই মিনিট পর সমতা আনেন আরামবাগের মোহাম্মদ ফারুক। ৫৯ মিনিটে আবার সাইফকে এগিয়ে দেন কেনেথ। ১০ মিনিট পর ব্যবধান ৩-১ করেন সাজ্জাদ। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে হারের ব্যবধান কামিয়েছেন আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্রিস্টোফার চিজোবা।


নিউজরুম ০৬-০২-২০২১ ১১:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 332 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com