শিরোনামঃ
নিউজরুম ০৪-০২-২০২১ ০২:৩২ অপরাহ্ন |
এক সপ্তাহের মধ্যেই স্বামী সঞ্জয় দত্তের দেয়া সব উপহার ফিরিয়ে দিলেন স্ত্রী মান্যতা। গত বছরের ২৩ ডিসেম্বর মান্যতাকে মুম্বাইয়ে চারটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। চারটি ফ্ল্যাটের মোট দাম প্রায় ১০০ কোটি টাকা। কিন্তু এক সপ্তাহের মধ্যেই সব ফ্ল্যাট ফিরিয়ে দিলেন সঞ্জয়ের স্ত্রী।
সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, "পালি হিলস-এর ইম্পেরিয়াল হাইটস বিল্ডিং এ এই ফ্ল্যাটগুলো কিনেছিলেন সঞ্জু।
মুম্বাইয়ের বিলাসবহুল জায়গাগুলোর মাঝে যা অন্যতম। সরকারি হিসাব মতে, এই ফ্ল্যাটগুলোর মোট দাম ২৬.৫ কোটি টাকা। তবে ব্রোকারদের দাবি এর দাম একশ কোটি পার হয়ে যাবে। কিন্তু কি কারণে এই দারুণ উপহার ফিরিয়ে দিলেন মান্যতা তা এখনো জানা যায়নি"।
প্রসঙ্গত,সুনীল দত্ত ও নারগিসের একমাত্র পুত্রসন্তান সঞ্জয় দত্ত তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০০৮ সালে বিয়ে করেন মান্যতাকে। এটি তার তৃতীয় বিয়ে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com