পূর্ব ঘোষণা ছাড়া কারখানা বন্ধ, অবরোধের পর আলোচনায় শ্রমিকরা
১৯ মে, ২০২৬ ১২:২২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

পূর্ব ঘোষণা ছাড়া কারখানা বন্ধ, অবরোধের পর আলোচনায় শ্রমিকরা

নিউজরুম
৩১-০১-২০২১ ০৭:৪৮ অপরাহ্ন
পূর্ব ঘোষণা ছাড়া কারখানা বন্ধ, অবরোধের পর আলোচনায় শ্রমিকরা

পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদ ও জানুয়ারি মাসসহ অগ্রিম তিন মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন রাজধানীর মিরপুর-২ এর জিন্স ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। পাঁচ ঘণ্টা অবরোধের পর মালিকপক্ষ আলোচনায় বসতে রাজি হওয়ায় রাস্তা থেকে সরে গেছেন তারা।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় শ্রমিকরা মিরপুর-২ এর সনি সিনেমা হলের সামনে অবরোধ শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে। এতে করে মিরপুর-১ থেকে ১০ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টা অবরোধের পর বেলা ১টায় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হলে শ্রমিকরা রাস্তা ছেড়ে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

 

এ প্রসঙ্গে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মো. মাহতাব উদ্দিন  বলেন, শ্রমিকরা মালিকের সঙ্গে কথা বলতে চায়। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পাশাপাশি বিজিএমইএ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। দুপুর ১টা ৩০ এর দিকে শ্রমিকদের আইডি কার্ড দেখে দেখে কারখানায় প্রবেশ করানো হয়।

 

কারখানার নারীকর্মী মনিরা জানান, গত বৃহস্পতিবার গার্মেন্টস বন্ধের ঘোষণা দেয়া গার্মেন্টস মালিক সাদেক রহিম, ইয়ামিন রহিম। গত শনিবার শ্রমিকরা গার্মেন্টসে আসলে এক অডিওবার্তায় মালিক তাদের অন্যত্র কাজ খুঁজতে বলে ও বিজিএমইএয়ের মাধ্যমে তাদের সকল পাওনা পরিশোধের কথা বলে।

 

তিনি আরও বলেন, শ্রমিকরা ১২ দফা দাবি দেন। এর মধ্যে রয়েছে গার্মেন্টস বন্ধের কারণে অগ্রিম তিন মাসের বেতন, ঈদ বোনাস ও চলতি জানুয়ারি মাসের বেতন দেয়া ও দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান।


নিউজরুম ৩১-০১-২০২১ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 395 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com