মুস্তাফিজ শফির গীতিকবিতায় ব্যান্ড তারকা মিজানের গান
২৭ এপ্রিল, ২০২৬ ০৩:১০ পূর্বাহ্ন

  

মুস্তাফিজ শফির গীতিকবিতায় ব্যান্ড তারকা মিজানের গান

নিউজরুম
২৬-০১-২০২১ ০৬:৪৯ অপরাহ্ন
মুস্তাফিজ শফির গীতিকবিতায় ব্যান্ড তারকা মিজানের গান

প্রকাশ হয়েছে কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফির লেখা নতুন গানের ভিডিও। এটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী মিজান। গানের শিরোনাম ‘মন খারাপ মেয়ে’।

গত ২০ জানুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে গানটি সংগীতপ্রেমিদের জন্য অনলাইনে উন্মুক্ত করা হয়।

‘জানালায় ঝিরি-ঝিরি-ঝিরি বৃষ্টিতে/ তুমি হাত বাড়িয়েছো/ মন খারাপ মেয়ে/ দেখো একবার, দেখো চেয়ে/ বৃষ্টি কেমন বিষন্ন এখন, তোমার বেদনা ছুঁয়ে.... এমনই কথায় সাজানো গানের গল্প।

প্রিন্স রুবেলের সুরে গানের সংগীতায়োজন করেছেন তরিক।

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন আদর আহমেদ ও রিভা শাবনাজ। এটি প্রকাশ করা হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

কণ্ঠশিল্পী মিজান বলেন, ‘‘দুই দশকের শিল্পী জীবনে নানা ধরনের গান করেছি। ‘মন খারাপ মেয়ে’ গানটি আমার ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি আয়োজন। কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি এই গানে খুব সহজ কথায় দারুণভাবে আবেগের প্রকাশ ঘটিয়েছেন। খুব ভালো সাড়া পাচ্ছি গানটির জন্য।’’

গানের প্রকাশক ধ্রুব মিউজিকের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘‘মন খারাপ মেয়ে’ এমন একটি গান যার কাব্যকথায় নান্দনিকভাবে আবেগী এক গল্প উঠে এসেছে। মিজান রকস্টার হিসেবে পরিচিত হলেও সব ধরনের গানে তিনি যে সমান পারদর্শী, এই গানে তার প্রমাণ পাবেন শ্রোতারা।’


নিউজরুম ২৬-০১-২০২১ ০৬:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 387 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com