১৭২ রানে ভারতীয় হাইকমিশনকে হারাল ডিএনসিসি
২৭ এপ্রিল, ২০২৬ ০৫:৪৬ পূর্বাহ্ন

  

১৭২ রানে ভারতীয় হাইকমিশনকে হারাল ডিএনসিসি

নিউজরুম
২৩-০১-২০২১ ০৭:৪৭ অপরাহ্ন
১৭২ রানে ভারতীয় হাইকমিশনকে হারাল ডিএনসিসি

প্রীতি ক্রিকেট ম্যাচে ভারতীয় হাইকমিশনকে ১৭২ রানে হারিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (২৩ জানুয়ারি) ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে উদয়াচল পার্কে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

jagonews24

বেলা ১২টায় এই ম্যাচ শুরু হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় হাইকমিশন। ২০ ওভারের ব্যাটিংয়ে ৩০০ রানের টার্গেট দেয় ডিএনসিসি দল। পরে ১৩ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায় ভারতীয় হাইকমিশন।

ডিএনসিসির সানি ৩৩ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ২ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ডিএনসিসি দলের অধিনায়ক ছিলেন মেয়র আতিকুল ইসলাম।
দর্শক গ্যালারিতে বসে পুরো ম্যাচ উপভোগ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

jagonews24

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজরুম ২৩-০১-২০২১ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 220 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com