প্রথম ওয়ানডেতে কি ডিআরএস থাকবে?
২৭ এপ্রিল, ২০২৬ ০৭:১৮ পূর্বাহ্ন

  

প্রথম ওয়ানডেতে কি ডিআরএস থাকবে?

নিউজরুম
১৮-০১-২০২১ ০৫:২৬ অপরাহ্ন
প্রথম ওয়ানডেতে কি ডিআরএস থাকবে?

দুপুরের পর থেকেই শেরে বাংলার আশপাশ ও মিডিয়া পাড়ায় গুঞ্জন, ‘আচ্ছা, ২০ জুন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে কি ডিআরএস থাকবে?’

মজার ব্যাপার হচ্ছে, যার কথায় এ ভাবনার উদ্রেক ঘটেছে, তিনি মানে বিসিবি পরিচালক জালাল ইউনুসই এ সংশয়মাখা প্রশ্নের জবাব দিয়েছেন। আজ (সোমবার) ঢাকার এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে বিসিবির অন্যতম নীতি নির্ধারক ও মিডিয়া কমিটি প্রধান জালাল ইউনুস জানান, রোববার বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচে ‘ডিআরএস’ ব্যবহার না-ও হতে পারে।

কিন্তু কী কারণে ডিআরএস নিয়ে সংশয়? সেই ব্যাখ্যাও পরিষ্কারভাবেই দিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘ডিআরএস যিনি পরিচালনা করেন, তিনি একজন ব্রিটিশ। সেই ব্রিটিশ প্রকৌশলী বাংলাদেশের কোভিড প্রটোকলে পড়ে গেলেই ২০ জানুয়ারি ডিআরএস ব্যবহারে সমস্যা হতে পারে। সেটা না হলে সমস্যা হবে না।’

জালাল ইউনুস আরও বলেন, ‘আমাদের ইঞ্জিনিয়ার লন্ডন থেকে আসার কথা। আপনারা জানেন যে, ইংল্যান্ডের কোভিড প্রটোকল আছে। ১৪ দিনের মধ্যে প্রথম ৪ দিন আইসোলেশনে থাকতে হবে, মানে সরকারি আইসোলেশনে থাকতে হবে ৪ দিন। আর ১০ দিন নিজের ব্যবস্থায় থাকতে পারবে।’

বিসিবি পরিচালকের কথায় পরিষ্কার, যদি সরকারের প্রটোকল মেনে ওই ব্রিটিশ প্রকৌশলীকে দুই সপ্তাহ পুরো আইসোলেশনে থাকতে হয়, তবে প্রথম ম্যাচে ডিআরএসের ব্যবহার সম্ভব না। এখন আইসোলেশনের মেয়াদ ১৪ দিন থেকে কমিয়ে ৪ দিন কিংবা অন্তত এক সপ্তাহ করতে পারলেই কেবল তার পক্ষে প্রথম ম্যাচে ডিআরএস পরিচালনা করা সম্ভব।


নিউজরুম ১৮-০১-২০২১ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 308 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com