শিরোনামঃ
নিউজরুম ১৩-০১-২০২১ ১০:০১ অপরাহ্ন |
পাবনার ঈশ্বরদী ইপিজেডের রফতানিমুখী প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের নাম ব্যবহার করে মিথ্যা ঘোষণা আমদানি করা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪০ টন কাপড় জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
বুধবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে দুটি কনটেইনারের কায়িক পরীক্ষায় এসব কাপড়ের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে রয়েছে প্রায় ৪০ মেট্রিক টন পর্দা ও সোফার কাপড়। অথচ আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্লিচড ফেব্রিক্স আমদানির ঘোষণা দেয়া হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম।
কাস্টম হাউস সূত্র জানায়, ঈশ্বরদী ইপিজেডের রফতানিমুখী প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের নামে ব্লিচড ফেব্রিকস ঘোষণায় চীন থেকে দুই কনটেইনার এসব কাপড় আমদানি করা হয়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কনটেইনারগুলো বুঝে না নেয়ায় নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানিকে বিষয়টি অবহিত করা হয়।
কিন্তু ফিরতি জবাবে প্রতিষ্ঠানটি জানায়, তারা এমন কোনো পণ্য আমদানির উদ্যোগ নেয়নি। কেউ তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্যচালান দুটি আমদানি করেছে।
পরে আজ বুধবার কাস্টম হাউস কর্তৃপক্ষ কনটেইনার দুটির কায়িক পরীক্ষা করে সেখানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪০ টন পর্দা ও সোফার কাপড়ের অস্তিত্ব পায়। এর মাধ্যমে প্রতারক গোষ্ঠী রফতানিমুখী শিল্পের নাম ব্যবহার করে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা শুল্কফাঁকির অপচেষ্টা করেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com