শিরোনামঃ
নিউজরুম ১৩-০১-২০২১ ১০:০১ অপরাহ্ন |
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় সুমন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের সড়কে খেলা করছিল সুমন। এ সময় একটি তেলবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, ট্রাকটি থানায় আনা হয়েছে। তবে শিশুর পরিবার মৃত্যুর ঘটনায় কোনো মামলা করবে না বলে পুলিশের কাছে লিখিত দিয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com