পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক
২৮ এপ্রিল, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন

  

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক

নিউজরুম
১০-০১-২০২১ ০৪:৫০ অপরাহ্ন
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক

মৌলভীবাজারের জুড়ীতে মিনি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হোসাইন আহমদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার লাঠিটিলা রোডের জুড়ী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।

স্থানীয়রা জানান, জুড়ী কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেখান থেকে খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন হোসাইন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে হোসাইন মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর মিনি পিকআপটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।


নিউজরুম ১০-০১-২০২১ ০৪:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 381 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com