বাস-ট্রাকের মাঝখানে পড়ে প্রাণ গেল দুজনের
২৮ এপ্রিল, ২০২৬ ০২:৪৩ পূর্বাহ্ন

  

বাস-ট্রাকের মাঝখানে পড়ে প্রাণ গেল দুজনের

নিউজরুম
০৯-০১-২০২১ ০৫:৫২ অপরাহ্ন
বাস-ট্রাকের মাঝখানে পড়ে প্রাণ গেল দুজনের

যশোরের অভয়নগর উপজেলায় বাস ও ট্রাকের মাঝে পড়ে মোটরসাইকেল চালক এবং আরোহী মারা গেছেন।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কে সরদার জুটমিল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নড়াইলের সদর উপজেলার শেখহাটি গ্রামের আকছিয়ার মোল্লার ছেলে এম রানা (২৪) ও আব্দুল হালিমের ছেলে নাসিম (২২)। তারা ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম।

তিনি জানান, মোটরসাইকেলে করে নড়াইল থেকে অভয়নগরে যাচ্ছিলেন রানা ও নাসিম। খুলনা-যশোর মহাসড়কের সরদার জুটমিল গেটের সামনে পৌঁছালে যাত্রীবাহী বাস এবং আলুবোঝাই ট্রাকের মাঝখানে পড়েন তারা। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।

তিনি আরও জানান, লাশ বর্তমানে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজরুম ০৯-০১-২০২১ ০৫:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com