মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-জয়ার সিনেমা
২৭ এপ্রিল, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন

  

মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-জয়ার সিনেমা

নিউজরুম
২৯-১২-২০২০ ০৮:০৯ অপরাহ্ন
মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-জয়ার সিনেমা

দুই বাংলার নন্দিত দুই চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। প্রথমবারের মতো তারা সিনেমার ফ্রেম ভাগাভাগি করেছেন ‘রবিবার’ নামের সিনেমায়। সেটি দিয়ে দুজনই তুমুল প্রশংসিত হয়েছেন। বেশ কিছু পুরস্কার স্বীকৃতিও জুটেছে এই সিনেমায় অভিনয় করে।

সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’ অ্যাপে।

বছরের একেবারে শেষের দিন ৩১ ডিসেম্বর ‘রবিবার’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল। তিনি এটিকে সিনেমাটিকের দর্শকের জন্য নতুন বছরের উপহার হিসেবে আখ্যা দিয়েছেন।

অতুল জানান, ‘জয়া আহসান ও প্রজেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘রবিবার’ সিনেমাটি বেশ প্রশংসিত। এতে অভিনয় করে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া। যা বাংলাদেশি হিসেবে আমাদের গর্বিত করেছে।

অনেক দর্শকই ছবিটি দেখতে পারেননি। কিন্তু দেখতে চান। তাদের জন্য সিনেমাটিক অ্যাপে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

‘রবিবার’ সিনেমাটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষ। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি এ ছবি আবেগ ও থ্রিলারের মিশ্রণের গল্প নিয়ে নির্মিত। এতে প্রসেনজিৎ অসীমাভর এবং জয়া আহসান সায়নী চরিত্রে অভিনয় করেছেন।

গেলো বছর ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘রবিবার’। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বেশ কয়েকটি হলে সাফটা চুক্তির আওতায় মুক্তি পায় ছবিটি।

এবার বাংলাভাষাবাসিদের জন্য ছবিটি মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্ম সিনেমাটিকে। অ্যাপটিতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফ্রি পরিশোধের মাধ্যমে ছবিটি উপভোগ করতে পারবেন সবাই।

গুগল প্লে স্টোর থেকে সিনেমাটিক


নিউজরুম ২৯-১২-২০২০ ০৮:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 475 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com