বনানীতে হবে অভিনেতা আবদুল কাদেরের দাফন
০৫ জুন, ২০২৬ ০৫:১১ পূর্বাহ্ন

  

বনানীতে হবে অভিনেতা আবদুল কাদেরের দাফন

নিউজরুম
২৬-১২-২০২০ ১২:০৫ অপরাহ্ন
বনানীতে হবে অভিনেতা আবদুল কাদেরের দাফন

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। আজ প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে ভুগে মারা গেছেন দেশের নন্দিত অভিনেতা আবদুল কাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার (২৬ ডিসেম্বর) শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি  নিশ্চিত করেছেন, আজ শনিবার বাদ মাগরিব রাজধানীর বনানীতে সমাহিত করা হবে আবদুল কাদেরকে।

জেমি বলেন, দুপুরের মধ্যেই হাসপাতাল থেকে আবদুল কাদেরের মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর ডিওএইচএসে। সেখানেই পরিবার নিয়ে বাস করতেন তিনি। ডিওএইচএস জামে মসজিদে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।

‘তবে আরও কোনো জানাজা হবে কি না সেটি এখনো বলতে পারছি না। কয়েকটি প্রতিষ্ঠান থেকে বাবার মরদহে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি সময় ও সুযোগ হয় তবে বাবার কর্মস্থল হিসেবে সেসব প্রতিষ্ঠানে তার মরদেহ নেয়া হতেও পারে। জানাজাও অনুষ্ঠিত হতে পারে- যোগ করেন জেমি।

এদিকে আবদুল কাদেরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘কোথাও কেউ নেই’ নাটকের ‘বদি’খ্যাত আবদুল কাদেরের জন্ম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং গ্রামে। তার বাবা মরহুম আবদুল জলিল। মা মরহুমা আনোয়ারা খাতুন। স্ত্রী খাইরুননেছা কাদেরের সঙ্গে সুখের দাম্পত্যে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। রেখে গেছেন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু স্বজন।


নিউজরুম ২৬-১২-২০২০ ১২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 287 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com