শিরোনামঃ
নিউজরুম ০৭-১২-২০২০ ০৬:৫০ অপরাহ্ন |
হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসির বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলার ফুলতলী বাজার এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উপজেলার ফুলতলী বাজার পৌঁছালে পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান।
বিকেল ৫টা নাগাদ অটোরিকশার চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছেন।
তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওসি এরশাদুল হক ভূইয়া।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com