রাজশাহীতে শিবিরের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
২৩ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন

  

রাজশাহীতে শিবিরের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজরুম
০৪-১২-২০২০ ০৫:১২ অপরাহ্ন
রাজশাহীতে শিবিরের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী নগরী থেকে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে কিছু সাংগঠনিক নথিপত্র ও জিহাদি বই উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে রাজশাহী কলেজ শাখার সভাপতি রায়হান আলীও রয়েছেন। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি জেলার পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দিন।

গ্রেপ্তার বাকি ছয়জন কর্মী বলে জানা গেছে।

শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বেশকিছু জিহাদি বইসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল বেলা সাড়ে তিনটার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


নিউজরুম ০৪-১২-২০২০ ০৫:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 374 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com