দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন
২৮ এপ্রিল, ২০২৬ ০৫:৩৪ পূর্বাহ্ন

  

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন

নিউজরুম
১৭-১১-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন

সিরিজ জয়ের মিশনে আজ নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজের প্রথম ম্যাচটি ২-০ গোলে জিতলেও, উইনিং একাদশ রাখেনি বাংলাদেশ। নিজেদের একাদশে জোড়া পরিবর্তন এনেছে স্বাগতিকরা।

শুক্রবারের ম্যাচটিতে আন্তর্জাতিক ফুটবলের অভিষেক হয়েছিল গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। সে ম্যাচে তেমন কোন ভুল করেননি তিনি। তবু আজকের ম্যাচে আনিসুর রহমানের পরিবর্তে সুযোগ দেয়া হয়েছে অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে। এছাড়া ডিফেন্ডার রিয়াদুর হাসানের পরিবর্তে প্রথম একাদশে রাখা হয়েছে ইয়াসিন খানকে।

অন্যদিকে নেপাল একাদশে এসেছে অধিনায়কসহ একগাদা পরিবর্তন। প্রথম ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন গোলরক্ষক কিরন কুমার লিম্বু। আজকের ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছেন ভারত খাওয়াস। প্রথম ম্যাচের মূল একাদশেই ছিলেন না তিনি। এছাড়া আরও পাঁচ পরিবর্তন এসেছে নেপালের এদিকে।

প্রথম ম্যাচ ২-০ গোলের ব্যবধানে জিতলেও দ্বিতীয় ম্যাচকে সহজভাবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। তার কথা, ‘আমরা দ্বিতীয় ম্যাচকে সহজে নিতে পারি না। দ্বিতীয় ম্যাচে নেপাল আরও অ্যাটাক (আক্রমণ) করবে। স্টুয়ার্ট ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আমাদের বলেছেন। তবে দ্বিতীয় ম্যাচে নেপাল বেশি বেশি আক্রমণে উঠবে, তাই আমাদের প্রতি আক্রমণের সুযোগ থাকবে।’

এদিকে এই ম্যাচের আগে বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ দল। হেড কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ ম্যাচের ডাগআউটে নেই। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।

বাংলাদেশ একাদশ
আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভুঁইয়া (অধিনায়ক), নাবিব নেওয়াজ জীবন, ইয়াসিন খান, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, মানিক মোল্লা ও সাদ উদ্দিন।

নেপাল একাদশ
কিরন কুমার লিম্বু (অধিনায়ক), অনন্ত তামাঙ, আরিক বিসটা, তেজ তামাঙ, অঞ্জন বিসটা, সুজল শ্রেষ্ঠ, ভারত খাওয়াস (অধিনায়ক), রঞ্জিত ধিমাল, শ্রিং গুরুং, দর্শন গুরুং ও বিকাশ খাওয়াস।


নিউজরুম ১৭-১১-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 316 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com