শিরোনামঃ
নিউজরুম ১৫-১১-২০২০ ০৮:১৯ অপরাহ্ন |
নরসিংদীর শিবপুরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার যশোর ইউনিয়নের গঙ্গাটেক গ্রামে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। ডাকাতরা নগদ তিন লাখ টাকা ও আট লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
আহতরা হলেন- শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া (৭৫), তার ছেলে সোহেল মিয়া অপু (৪৬) ও ছেলের স্ত্রী রুপা (৩২)।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ছেলে শাকুর মাহমুদ জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা তাদের আঘাত না করে জিনিসপত্র নিয়ে যেতে বললেও তারা দেশীয় অস্ত্র দিয়ে তার বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, বড় ভাই অপু ও ভাবিকে কুপিয়ে আহত করে। এ সময় ডাকাতরা বাড়ি থেকে তার মা ও ভাবির প্রায় আট লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা নিয়ে গেছে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিুজুর রহমান বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির খবর পেয়েছি। এ ঘটনায় থানায় এখনও অভিযোগ করা হয়নি। অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com