চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার হামকা রাজু অস্ত্রসহ আটক
০৮ মে, ২০২৬ ০৪:৫৪ অপরাহ্ন

  

চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার হামকা রাজু অস্ত্রসহ আটক

নিউজরুম
০৪-১১-২০২০ ০৪:৪৯ অপরাহ্ন
চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার হামকা রাজু অস্ত্রসহ আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার হামকা রাজু ওরফে মো. রাজুকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ভোররাতে চাঁন্দগাও থানার বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক হামকা রাজু চাঁন্দগাও থানাধীন বহদ্দারহাট এলাকার ত্রাস। তার বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে চাঁন্দগাও থানায় হস্তাস্তর করা হয়েছে।


নিউজরুম ০৪-১১-২০২০ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 220 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com