লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:১৯ পূর্বাহ্ন

  

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিউজরুম
৩০-১০-২০২০ ০৬:২১ অপরাহ্ন
লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজল মজুমদার ও লক্ষণ চন্দ্র মজুমদার নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজল উপজেলার পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্র ও লক্ষণ একই বাড়ির চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, সজল ও লক্ষণ মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর থেকে বশিকপুরের পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। তারা বিরাহিমপুর এলাকায় একটি সেতুর ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সজল ও লক্ষণ মারা যায়।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


নিউজরুম ৩০-১০-২০২০ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 272 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com