শিরোনামঃ
নিউজরুম ৩০-১০-২০২০ ০৪:০৮ অপরাহ্ন |
করোনার মধ্যেই ইংল্যান্ড সফর করে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। করোনার সংক্রমণ এখনও ব্যাপকহারে বিরাজমান। আখনও একদিনে ৫ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে মহামারি এই ভাইরাসে। এরই মধ্যে পাকিস্তানে খেলতে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
করোনার মধ্যে পাকিস্তানের জন্য দ্বিতীয় হলেও জিম্বাবুয়ের জন্য প্রথম ক্রিকেট সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শুরুতেই ওয়ানডে সিরিজ। রাওয়ালপিন্ডিতে আজ শুরু হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের বহু আকাঙ্খিত ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের সামনে অবশ্য খুব বেশি সুবিধা করে উঠতে পারছে না পাকিস্তান ব্যাটসম্যানরা। ইমাম-উল হক কিছুটা ধরে খেলার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৭৫ বলে ব্যক্তিগত ৫৮ রানে রানআউট হয়েছেন তিনি।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৪। ৩০ বলে ২১ রান করে আউট হন আবিদ আলি, বাবর আজম ১৮ বলে খেলেন ১৯ রানের ইনিংস। ৫০ বলে ২৯ রানে হারিস সোহেল এবং ১৯ বলে ১০ রান করে অপরাজিত রয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তান একাদশ
আবিদ আলি, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি।
জিম্বাবুয়ে একাদশ
ব্রায়ান চারি, চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিন উইলিয়ামস, উইসলি মাধভেরে, টেন্ডাই চিসোরো, চার্ল মুম্বা, রিচার্ড এনগারাবা, ব্লেসিং মুজরাবানি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com