চাটখিলে ফোন কিনতে গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক
০৯ মে, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

  

চাটখিলে ফোন কিনতে গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

নিউজরুম
২৫-১০-২০২০ ০৭:৪৭ অপরাহ্ন
চাটখিলে ফোন কিনতে গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

নোয়াখালীর চাটখিলে মুঠোফোন দোকান থেকে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাটখিল বাজারে এক ব্যবসায়ীর সঙ্গে সিআইডি কর্মকর্তা পরিচয়ে মুঠোফোন ক্রয় করে প্রতারণা করার সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে সিআইডির একটি ভুয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়।

আটক আল নেওয়াজ (৩৩) পার্শ্ববর্তী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ভাওর কোট গ্রামের রফিক উল্যার ছেলে।

চাটখিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ওই যুবক দুপুরে চাটখিল বাজারের এক দোকান থেকে একটি মুঠোফোন ক্রয় করে। পরে তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয়ে টাকা পরে দিবে বলে জানায়। দোকানদার অপারগতা প্রকাশ করলে তিনি সিআইডির পরিচয় পত্র দেখিয়ে দোকানদারকে হুমকি দেয়। দোকানদারের সন্দেহ জাগলে তিনি পুলিশকে খবর দেন।

দুলাল মিয়া আরও বলেন, অভিযোগের সত্যতা পেয়ে ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের থানারহাটের মাহুতলা থেকে ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী যুবক শরীফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছিল।


নিউজরুম ২৫-১০-২০২০ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 261 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com