শিরোনামঃ
নিউজরুম ২২-১০-২০২০ ১১:১১ পূর্বাহ্ন |
নোয়াখালীর চাটখিলে চাচিকে ধর্ষণের অভিযোগে আটক যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তার বসতঘর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটক মজিবুল রহমান শরীফ (৩২) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক শরীফকে সঙ্গে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার তথ্যমতে বসতঘর থেকে ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, ৫টি মোবাইল ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
ওসি আনোয়ারুল বলেন, এ ঘটনায় আটক শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। শরীফ কৌশলে গৃহবধূর ঘরে প্রবেশ করে । পরে তার বিবস্ত্র ছবি-ভিডিও ধারণ করে চলে যান। অভিযুক্ত শরীফ ওই গৃহবধূর দূরসম্পর্কের ভাসুরের ছেলে।
পরে এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ শরীফকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে আটক করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com