বঙ্গোপসাগরে জাহাজে আগুন, ১৪ নাবিককে উদ্ধার করলো কোস্টগার্ড
২৯ এপ্রিল, ২০২৬ ০১:০৭ অপরাহ্ন

  

বঙ্গোপসাগরে জাহাজে আগুন, ১৪ নাবিককে উদ্ধার করলো কোস্টগার্ড

নিউজরুম
২০-১০-২০২০ ০৯:১৬ অপরাহ্ন
বঙ্গোপসাগরে জাহাজে আগুন, ১৪ নাবিককে উদ্ধার করলো কোস্টগার্ড

দক্ষিণে বঙ্গোপসাগরে নোঙরে থাকা একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা দুর্ঘটনাকবলিত জাহাজের ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেন।

সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে সন্দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে লাইটার জাহাজ এমভি কারিনা-১ এ এই দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে দুই হাজার টন গম বোঝাই ছিল।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি  জানান, দক্ষিণে বঙ্গোপসাগরে নোঙরে থাকা লাইটার জাহাজ এমভি কারিনা-১ এর তলা ফুটো হয়ে পানি ঢুকে যায়। এ সময় জাহাজটির ইঞ্জিন রুমেও আগুন লেগে যায়। খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা দুর্ঘটনাকবলিত জাহাজের ১৪ নাবিককে জীবিত উদ্ধার করে।


নিউজরুম ২০-১০-২০২০ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 262 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com