চার পেট্রল পাম্পকে দেড় লাখ টাকা জরিমানা
০৯ মে, ২০২৬ ০৮:১০ পূর্বাহ্ন

  

চার পেট্রল পাম্পকে দেড় লাখ টাকা জরিমানা

নিউজরুম
১৯-১০-২০২০ ০৭:৪১ অপরাহ্ন
চার পেট্রল পাম্পকে দেড় লাখ টাকা জরিমানা

ওজনে কম দেয়ায় ঢাকা ও গাজীপুরের চারটি পেট্রল পাম্পকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও গাজীপুর জেলা প্রশাসন। সোমবার ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী তাদের জরিমানা করা হয়।

বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীর তেজগাঁও, মালিবাগ, মতিঝিল ও গাজীপুরের কড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।

অভিযানে তেজগাঁওয়ের মেসার্স আইডিয়াল ফিলিং স্টেশনে দুটি আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ৩০ হাজার টাকা এবং মালিবাগের মেসার্স মালিবাগ অটোসার্ভিস প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার জ্বালানি তেল কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মতিঝিলের মেসার্স এইচ কে ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে ৯০ মিলিলিটার জ্বালানি তেল কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া মেসার্স মালিবাগ অটোসার্ভিস ও মেসার্স এইচ কে ফিলিং স্টেশনের ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দিয়ে তেল সরবরাহ ও বিক্রয় বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

একই দিনে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে জেলার কড্ডা এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স হাজী ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে ২০০ মিলিলিটার জ্বালানি তেল কম প্রদান করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. ইনজামামুল হক এবং গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক আহমেদের নেতৃত্বে বিএসটিইআয়ের সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন অংশগ্রহণ করেন।


নিউজরুম ১৯-১০-২০২০ ০৭:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 254 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com