শখের বশে মাছ ধরতে গিয়ে প্রাণ নিয়ে টানাটানি
২৯ এপ্রিল, ২০২৬ ০২:৩০ অপরাহ্ন

  

শখের বশে মাছ ধরতে গিয়ে প্রাণ নিয়ে টানাটানি

নিউজরুম
১৯-১০-২০২০ ১১:৪৪ পূর্বাহ্ন
শখের বশে মাছ ধরতে গিয়ে প্রাণ নিয়ে টানাটানি

রাতের বাঁকখালীতে শখের বশে নৌকায় চড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই যুবক। সোমবার সকাল ১০টা পর্যন্ত নিখোঁজদের পাওয়া যায়নি।

কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে রোববার (১৮ অক্টোবর) রাত ১২টার দিকে নৌকা ডুবির এ ঘটনায় তারা নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন, কক্সবাজার শহরের নতুন বাহারছড়ার মো. ইউনুস (৩৫) ও মো. বেলাল (২২)। এ সময় আব্দুর শুক্কুর (৩২) নামে তাদের অপর সঙ্গী সাঁতরে তীরে ওঠেন।

স্থানীয় সূত্র জানায়, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান ইউনুস, বেলাল ও আব্দুর শুক্কুর। নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। একজন সাঁতরে তীরে উঠতে পারলেও দু’জন নিখোঁজ হন।

স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, তারা পেশাদার জেলে নন। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যান তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনা শোনার পরই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখনও দু’জনের সন্ধান মেলেনি।


নিউজরুম ১৯-১০-২০২০ ১১:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com