রেভিনিউ স্ট্যাম্প-ট্রেড লাইসেন্স, মুহূর্তেই বানিয়ে দিত রাজু
২৩ এপ্রিল, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

  

রেভিনিউ স্ট্যাম্প-ট্রেড লাইসেন্স, মুহূর্তেই বানিয়ে দিত রাজু

নিউজরুম
১৫-১০-২০২০ ০৭:২৩ অপরাহ্ন
রেভিনিউ স্ট্যাম্প-ট্রেড লাইসেন্স, মুহূর্তেই বানিয়ে দিত রাজু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রাজু আহমেদ (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক রাজু দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প, রেভিনিউ, সিটি করপোরেশন ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারি চিঠি তৈরি করে দিত।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুই কোটি টাকার জাল কোর্ট ফি স্ট্যাম্প ও রেভিনিউ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজন পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় সিআইডি।

সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, সিদ্ধিরগঞ্জের মধ্য কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের একটি প্রিন্টিং প্রেসের আড়ালে জালিয়াত চক্রের সদস্যরা তাদের অপকর্ম চালিয়ে আসছে। চক্রটি বাংলাদেশ সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে মুদ্রণযোগ্য বিভিন্ন ধরনের জাল রাজস্ব স্ট্যাম্পসহ সরকারি নথি প্রতারণামূলকভাবে বিপণন করে আসছে।

সিআইডির এ কর্মকর্তা বলেন, আমরা এক কোটি ৮১ লাখ টাকার স্ট্যাম্প জব্দ করলেও সারাদেশে এ চক্রের আনুমানিক ৫-৭ কোটি টাকার জাল স্ট্যাম্প রয়েছে। আমরা ধারণা করছি দেশের বিভিন্ন কোর্ট এলাকায় তাদের এমন আরও সক্রিয় সদস্য আছে। তাদের ধরার চেষ্টা করছি। এ চক্রের যারা পলাতক তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


নিউজরুম ১৫-১০-২০২০ ০৭:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 382 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com