বরগুনায় ট্রলার থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার
০৯ মে, ২০২৬ ০৩:২৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বরগুনায় ট্রলার থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিউজরুম
১৩-১০-২০২০ ০৩:৪৫ অপরাহ্ন
বরগুনায় ট্রলার থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

বঙ্গোপসাগর সংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়ার চর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাথরঘাটা উপজেলার লালদিয়ার চরে একটি ট্রলারে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনের ভেতরে পালিয়ে যায় ওই ট্রলারের থাকা সন্ত্রাসীরা।

পরে ট্রলারে তল্লাশি চালিয়ে সাতটি দেশীয় তৈরি পিস্তল, ১৪টি একনলা বন্দুক ও ১০টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো পাথরঘাটা থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি করা হবে বলে তিনি জানান।


নিউজরুম ১৩-১০-২০২০ ০৩:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 207 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com