শিরোনামঃ
নিউজরুম ১৩-১০-২০২০ ০৫:৩৪ অপরাহ্ন |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামে কালা মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) রাতে কালা মিয়া ও তার সহযোগী আবু সাঈদকে (৪৫) আটক করেছে পুলিশ।
পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ওই গৃহবধূর করা মামলায় তাদের দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াইল গ্রামের ওই গৃহবধূর (১৯) স্বামী মাজার ভক্ত হওয়ায় প্রায়ই বিভিন্ন মাজারে রাত্রিযাপন করেন। গত রোববার (১১ অক্টোবর) বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত ৮টা থেকে ৯টার মধ্যে কালা মিয়া তার সহযোগী পার্শ্ববর্তী থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা আবু সাঈদকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে যাওয়ার পর সোমবার রাতে বড়াইল গ্রামে অভিযান চালিয়ে কালা মিয়া ও আবু সাঈদকে আটক করে পুলিশ।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে অভিযুক্ত কালা মিয়া ও তার সহযোগী আবু সাঈদকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com