ঘণ্টাখানেকের বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা
২২ এপ্রিল, ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন

  

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা

নিউজরুম
১২-১০-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন
ঘণ্টাখানেকের বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা

রাজধানীতে সকালেও ছিল রোদের তেজ। সকালের রেশ কাটিয়ে উঠতে উঠতেই আকাশ মেঘ করতে থাকে। সকাল সাড়ে ১০টার পর বৃষ্টি শুরু হয়। কারওয়ান বাজার, সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে বাড্ডাসহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়, আবার কোথাও কোথাও বৃষ্টি হয়নি।

বাড্ডার রাস্তা ঠিকমতো না ভিজলেও ঘণ্টাখানেকেরও কম সময়ের বৃষ্টিতে কারওয়ান বাজার, ফার্মগেট, সচিবালয় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অন্যদিকে সচিবালয়ে ঝড়ে একটি গাছও উপড়ে পড়ে। ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই ঘণ্টাখানেকেরও কম সময়ের বৃষ্টিতে ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Dhaka-Rain-2

এদিকে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব/পূর্বদিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তাছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় (১২ অক্টোবর) পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

Dhaka-Rain

এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় আছে।

এর প্রভাবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, শ্রীমঙ্গল, পাবনা, নীলফামারী, মোংলা, সাতক্ষীরা, যশোর, পটুয়াখালী ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


নিউজরুম ১২-১০-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com