রিমান্ড শেষে কারাগারে ১২ নাইজেরিয়ান
০৯ মে, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

রিমান্ড শেষে কারাগারে ১২ নাইজেরিয়ান

নিউজরুম
০৩-১০-২০২০ ০৭:২০ অপরাহ্ন
রিমান্ড শেষে কারাগারে ১২ নাইজেরিয়ান

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রিমান্ড শেষে ১২ নাইজেরিয়ানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন—নন্দিকা কেনেন্ট, ক্লেটাস আছুনা, ওইউকুলভ টিমটি, একিন উইসডোম, চিগোজি, ইভুন্ডে গ্যাব্রিল ওবিনা, স্যালেস্টাইন প্যাট্রিক, মর্দি ন্যামডি, ওরদু চুকওরদু সাম্মি, ডুবুওকন সোমায়ইনা, জেয়েরেম প্রেসিয়াস একমি ও ওক উইসডম।

শনিবার (৩ অক্টোবর) তিনদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সিআইডি। এ সময় রাজধানীর পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ পরিদর্শক নিউটন কুমার দত্ত।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ জুলাই রাতে পল্লবী থেকে ১২ নাইজেরিয়ানকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরের দিন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর সিআইডি তাদের রিমান্ডে নেয়ার আবেদন করে। আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ১২ নাইজেরিয়ান একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা ফেসবুকে বন্ধুত্বের নামে দামি উপহারের লোভ দেখিয়ে অনেক লোকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। তারা যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের নাগরিক পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে। পরে বিদেশ থেকে দামি উপহার পাঠানোর লোভ দেখিয়ে প্রতারণা করে তারা।

এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বর্তমানে মামলাটি তদন্তধীন।


নিউজরুম ০৩-১০-২০২০ ০৭:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 255 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com