রাজশাহীগামী নৈশকোচে দুর্ধর্ষ ডাকাতি
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ন

  

রাজশাহীগামী নৈশকোচে দুর্ধর্ষ ডাকাতি

নিউজরুম
০৩-১০-২০২০ ০৮:২৩ অপরাহ্ন
রাজশাহীগামী নৈশকোচে দুর্ধর্ষ ডাকাতি

রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির এ ঘটনা ঘটে।

রাত সোয়া ২টার দিকে কোচটি রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে ৯৯৯ থেকে ফোন পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন।

নিবারণ চন্দ্র বর্মন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচটিতে সিরাজগঞ্জের কাচিকাটা এলাকায় সাতজন যাত্রী উঠেন। পরে তারা অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে নেন।

বাসটিকে নাটোরের বনপাড়ায় হয়ে পাবনার ঈশ্বরদীর সড়কের দিকে নিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন লুটে নিয়ে অস্ত্রধারীরা একে একে বিভিন্ন স্থানে নেমে যান। রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় নামেন শেষজন।

ওসি আরও জানান, এ ঘটনায় নাটোরের গুরুদাসপুর অথবা বড়াইগ্রাম থানায় মামলা হতে পারে। সেখান থেকে পুলিশ চাইলে আমরা সহযোগিতা করব।

ঘটনার সঙ্গে বাসের চালক, সুপারভাইজার বা সহকারী জড়িত আছে কি-না সেটি তদন্ত করে দেখতে হবে। চালক-হেলপারকেও আটক করা যেতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


নিউজরুম ০৩-১০-২০২০ ০৮:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 552 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com