এলিফ্যান্ট রোডে রাস্তা পারাপারের সময় যুবক নিহত
২৯ এপ্রিল, ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন

  

এলিফ্যান্ট রোডে রাস্তা পারাপারের সময় যুবক নিহত

নিউজরুম
০৩-১০-২০২০ ০৬:২১ অপরাহ্ন
এলিফ্যান্ট রোডে রাস্তা পারাপারের সময় যুবক নিহত

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ভোর ৬টার দিকে বাটা সিগন্যাল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, মৃত দেলোয়ার হোসেন ভোরে এলিফ্যান্ট রোডের বাসা থেকে কর্মস্থলে যাবার সময় বাটা সিগন্যাল ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মামা শ্বশুর মহসিন ভুইয়া জানান, মৃত দেলোয়ার চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের মৃত. নজরুল ইসলাম কতোয়ালের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট। সে এলিফ্যান্ট রোডের এসকে গলির একটি ভাড়া বাসায় থেকে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে কর্মচারীর কাজ করত।


নিউজরুম ০৩-১০-২০২০ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 247 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com