রাজধানীতে ৩৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
১০ মে, ২০২৬ ০৪:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

রাজধানীতে ৩৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিউজরুম
২৪-০৯-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন
রাজধানীতে ৩৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন-বিল্লাল শেখ (৩৮), মো. ফারুক (৩৫) ও মো. খোকন (৩৩)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেজগাঁও থানার হলিক্রস মোড়ে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১০টায় নারায়ণগঞ্জ সদর থানার ভিপি রোডে গ্রেফতার বিল্লাল শেখের ভাড়া বাসায় অপর এক অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, গ্রেপ্তার ফারুক ও খোকন কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন এবং বিল্লাল শেখের কাছে পৌঁছে দিতেন। ঘটনার দিন উদ্ধারকৃত ইয়াবাগুলো হস্তান্তরের সময় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বিল্লাল শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।


নিউজরুম ২৪-০৯-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com