সাতক্ষীরায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ০১:২৭ পূর্বাহ্ন

  

সাতক্ষীরায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজরুম
২৪-০৯-২০২০ ০৯:২৯ অপরাহ্ন
সাতক্ষীরায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নে দরিদ্রদের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের যুব সংগঠনের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

tran-2

গত ২২ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পানিবন্দি ১০৩টি পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করে সংগঠনটি। এ কার্যক্রমে গাবুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার পীজস মৃধা, আহমদিয়া যুব সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি তসলিম আহমদ ও স্থানীয় প্রতিনিধি মুহাম্মদ সেলিম রেজা উপস্থিত ছিলেন।

tran-2

আহমদিয়া যুব সংগঠন আর্তমানবতার সেবায় দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া দেশে মহামারি করোনাভাইরাসের সূচনা থেকেই এ সংগঠন দেশব্যাপী ভাইরাসটি প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট, ফ্রি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, দুস্থদের মাঝে খাবার ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।


নিউজরুম ২৪-০৯-২০২০ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 371 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com