গুলিস্তানে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
১০ মে, ২০২৬ ০৭:৪০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

গুলিস্তানে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

নিউজরুম
২১-০৯-২০২০ ০৭:১০ অপরাহ্ন
গুলিস্তানে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর বংশাল থানাধীন গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে শুক্কুর আলী (৪৪) নামের এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ৮ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে ছিনতাইকারীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন তিনি।

তিনি জানান, তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। স্থানীয় আব্দুর রহমানের ছেলে তিনি। বর্তমানে পরিবার নিয়ে বংশাল কাজী আলাউদ্দিন রোডের ৬৯ নম্বর বাসায় থাকেন। তার বংশাল আলুবাজারে একটি পুরাতন লোহার পাইপের ব্যবসা রয়েছে।

শুক্কুর আলী আরও জানান, যাত্রাবাড়ীতে ব্যবসায়িক কাজ শেষ করে রাতে রিকশা করে বাসায় ফিরছিলেন। সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এলে একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী রিকশাটি গতিরোধ করে। রিকশাচালককে মারধর করতে থাকে তারা। একপর্যায়ে তারা তার পকেটে থাকা সাড়ে আট হাজার টাকা ও গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

তিনি বলেন, ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় আমি পেছন থেকে একজনকে টেনে ধরি। তখনই আমাকে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর আমি একাই হাসপাতালে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বংশাল থানাধীন স্কয়ার মার্কেটের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা শুক্কুর নামে এক ব্যবসায়ীর বুকে গুলি করেছে। তিনি ঢামেক হাসপাতালের ১০২নং ওয়ার্ডের ২নং বেডে চিকিৎসাধীন। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


নিউজরুম ২১-০৯-২০২০ ০৭:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 209 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com