যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন

  

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজরুম
২১-০৯-২০২০ ০১:১৫ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় ইলিয়াস ভূইয়া (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইয়াসির ভূইয়া বলেন, আমার ভাই নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে তার মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুর গ্রামে আমাদের বাড়ি। আমাদের সাত ভাই তিন বোনের মধ্যে ইলিয়াস ছিলেন সবার বড়। বর্তমানে তিনি রমনা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রী কানিজ ফাতেমা (মনি)। তাদের কোনো সন্তান নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানায় বিষয়টি অবগত করা হয়েছে।


নিউজরুম ২১-০৯-২০২০ ০১:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com