৬৮ মোবাইলসহ ৪ ছিনতাইকারী আটক
১০ মে, ২০২৬ ০৭:৪০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

৬৮ মোবাইলসহ ৪ ছিনতাইকারী আটক

নিউজরুম
২০-০৯-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন
৬৮ মোবাইলসহ ৪ ছিনতাইকারী আটক

ঢাকার আশুলিয়া থেকে ৬৮টি মোবাইলসহ চোর ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটকরা হলেন- মো. আবুল কালাম (৪৯), মহসিন আলী (৫০), সোহেল রানা (২৪) ও মো. সুজন (২৬)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে র‍্যাব-৪ এর একটি দল তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র‍্যান্ডের চোরাই ও ছিনতাইকৃত ৩৩টি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ও ৩৫টি বাটন ফোন জব্দ করা হয়।

rab-2

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলীসহ বিভিন্ন স্থান থেকে পথচারীদের মোবাইল ছিনতাই করে। পরে তা অল্প দামে বিক্রি করে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


নিউজরুম ২০-০৯-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 229 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com