মালয়েশিয়া পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশির জেল-জরিমানা
১০ মে, ২০২৬ ০৮:৫৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মালয়েশিয়া পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশির জেল-জরিমানা

নিউজরুম
১৯-০৯-২০২০ ০৯:০৩ অপরাহ্ন
মালয়েশিয়া পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশির জেল-জরিমানা

মালয়েশিয়ায় পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে এক হাজার টাকা ঘুষ দিয়ে দুই লাখ টাকা জরিমানাসহ তিন মাসের জেল হয়েছে এক বাংলাদেশির। ১৮ সেপ্টেম্বর দেশটির ইপোর একটি আদালতে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আরিফুলকে (৪১) উভয় দণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে ইপোর সিলিম রিভারের জালান ইস্টিসন কামপুং মাংগিস এলাকায় পুলিশের অভিযানে বিক্রি নিষিদ্ধ ১৩ কার্টুন সিগারেটসহ বাংলাদেশি নাগরিক আরিফুলকে গ্রেফতার করা হয়।

এ সময় নিজেকে রক্ষা করতে পুলিশকে মালয় রিংগিত (৫০) এক হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ও নিষিদ্ধ সিগারেট রাখার অপরাধে কাস্টম আইনে ও ঘুষ দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়।

শুক্রবার ইপোর আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালত তাকে মালয় রিংগিত (১০ হাজার) দুই লাখ টাকা ও তিন মাসের জেল জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।

উল্লেখ্য, চলতি বছরে কয়েক জন বাংলাদেশিকে দেশটির পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে জেল জরিমানা করা হয়।


নিউজরুম ১৯-০৯-২০২০ ০৯:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 230 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com