না.গঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩২
২৯ এপ্রিল, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

  

না.গঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩২

নিউজরুম
১৯-০৯-২০২০ ০৯:০৩ অপরাহ্ন
না.গঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩২

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২-এ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবদুল আজিজের। বিষয়টি  নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে । ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে ৩২ জন মারা গেলেন।

এদিকে এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি কমিটি করেছে।

গত ১৭ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে । প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদটি নির্মাণে কোনো নিয়মই মানা হয়নি। অবৈধ গ্যাস সংযোগের রাইজার ও পাইপ লাইনের ওপর নির্মাণ হয়েছিল মসজিদটি। এতে ক্ষতিগ্রস্ত হয় গ্যাসের লাইন। ক্ষতিগ্রস্ত লাইন থেকে নির্গত গ্যাস মসজিদ জমা হয়। অবৈধভাবে নেয়া বিদ্যুতের স্পার্ক থেকে আগুন লাগলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়েছে।


নিউজরুম ১৯-০৯-২০২০ ০৯:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 210 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com