শিরোনামঃ
নিউজরুম ১৭-০৯-২০২০ ০৫:১৮ অপরাহ্ন |
একের পর এক সিনেমার ঘোষণা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে যশরাজ ফিল্মস। প্রোডাকশন হাউস হিসেবে তাদের সুনাম প্রতিষ্ঠানটির কর্ণধার যশ চোপড়া বেঁচে থাকাকালীন সময়ে থেকেই। এবার তার পুত্র আদিত্য চোপড়াও প্রমাণ করছেন কেন যশরাজ বলিউডের বেস্ট।
করোনার সংকটের সময় তাদের নানা রকম উদ্যোগ প্রশংসা পেয়েছে। এবার প্রতিষ্ঠানটি সিনেমার সংকট কাটিয়ে বলিউডকে চাঙ্গা করে তুলতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। নির্মাণ করতে চলেছে বিগ বাজেটে দেড় ডজনেরও বেশি সিনেমা।
এরইমধ্যে কিছু সিনেমার ঘোষণা প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে। সেখানে তাদের আসন্ন সিনেমার শিল্পীদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান, শহিদ কাপুর, হৃতিক রোশন, অক্ষয় কুমার, অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলের মত সব বড় তারকারা।
তারমধ্যে অজয় দেবগনের সিনেমাটি হতে যাচ্ছে যশরাজ ফিল্মসের সুপারহিরোভিত্তিক প্রথম সিনেমা। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক বিবৃতিতে যশরাজ ফিল্মস জানিয়েছে, ১৮০ কোটিরও বেশি বাজেটে নির্মিত হবে ছবিটি! যার মধ্যে প্রচার-প্রচারণা এবং অজয় দেবগনের পারিশ্রমিক বাদে সিনেমাটি নির্মাণের জন্য তারা খরচ করতে যাচ্ছে ৯০ কোটি রুপি।
এখানে সুপারহিরোর সঙ্গে ভয়ঙ্কর এক ভিলেন হয়ে পর্দা কাঁপাবেন অজয়। সিক্যুয়াল হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা এই সিনেমাটিতে প্রথম পর্বের গল্পে ভিলেন হলেও পরবর্তী সময়ে বেশ বড় একটি পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় চরিত্রে চলে যাবেন এই অভিনেতা।
চরিত্রটিতে অভিনয় করা নিয়ে বেশ উচ্ছ্বসিত অজয়। ধারণা করা হচ্ছে ২৭ সেপ্টেম্বরের আগেই অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে সিনেমাটি নিয়ে। জানানো হবে সব শিল্পীদের নাম ও শুটিং শুরুর দিন-তারিখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com