ডেমরার খালে ডুবে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার
৩০ এপ্রিল, ২০২৬ ০৩:৩২ পূর্বাহ্ন

  

ডেমরার খালে ডুবে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার

নিউজরুম
১৭-০৯-২০২০ ০২:৫৭ অপরাহ্ন
ডেমরার খালে ডুবে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় ডিএনডি খালে পড়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

অধিদফতরের সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি। অনেকেই এসে মরদেহ দেখে শিশুটিকে শনাক্তের চেষ্টা করছেন।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএনডি খালে এক শিশু নিখোঁজের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর নিখোঁজ শিশুর সন্ধানে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, ডিএনডি খালে এক শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।


নিউজরুম ১৭-০৯-২০২০ ০২:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 299 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com